লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

বেওয়ারিশ লাশ দাফনে অসামান্য অবদান: রাকিবুল ইসলাম ও আরমান আদনানকে সম্মাননা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ শেখ সাদী সুমন

অজ্ঞাতনামা ও বেওয়ারিশ লাশ দাফনের মহৎ ও মানবিক কাজে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সাবেক সভাপতি মাওলানা মো. রাকিবুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আরমান আদনানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় শহরের কুমারশিল মোড়স্থ ক্যাফে হাসানে এক আয়োজনের মাধ্যমে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আরমান হাবিব।

ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, “গত এক বছরে সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী আরমান আদনান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্ব পালন করেছেন। তাঁদের এই অবদানই আজকের সম্মাননার ভিত্তি। ভবিষ্যতেও যারা নিঃস্বার্থভাবে এই মহৎ কাজে অংশ নেবেন, তাঁদের নেতৃত্বেই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আমাদের কাজের উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি, এখানে কোনো রাজনৈতিক তোষামোদ, চাটুকারিতা কিংবা প্রভাব বিস্তারের স্থান নেই।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের নিজস্ব অর্থায়নেই বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম পরিচালিত হয়। শিগগিরই বেওয়ারিশ লাশের কবরস্থান সংস্কার করা হবে এবং এজন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত পাঁচ বছরে বিশেষ করে গত এক বছরে সংগঠনটির নেতৃত্বে ২২২টি বেওয়ারিশ লাশের দাফন সম্পন্ন হয়েছে। গত বছরের ২৫ আগস্ট (২০২৪) মাওলানা রাকিবুল ইসলামকে সভাপতি ও কাজী আরমান আদনানকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের মেয়াদ শেষে চলতি বছরের ২৫ আগস্ট (২০২৫) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী বছর (২০২৬) নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। তবে নতুন কমিটিতে স্থান পাবেন কেবল তাঁরাই, যারা নিয়মিতভাবে বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2